৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের পার্বতীপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে স্টেশনের আশপাশে ও রেল কলোনি এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের ভূ-সম্পত্তি বিভাগ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আফজাল হোসেন, পার্বতীপুরের ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন প্রমুখ। অভিযানে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

স্টেশন-সংলগ্ন রেললাইনের উভয় পাশ, হলদিবাড়ী সাহেবপাড়া, বাবুপাড়া রেল কলোনি ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় গড়ে ওঠা ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।