৬০টি পদের ৩৩টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলায় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ৬০টি পদের মধ্যে ৩৩টিই শূন্য।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা-কমচারীর ১২টি পদের মধ্যে দুটি কর্মকর্তা ও তিনটি কর্মচারীর পদ শূন্য। সদর উপজেলা ও ফুলগাজী উপজেলায় পদ আছে পাঁচটি করে। কিন্তু এই দুই উপজেলায় একজন করে কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য। দাগনভূঞায় পাঁচটি পদের মধ্যে তিনটি কর্মচারীর পদ শূন্য। পরশুরাম উপজেলায় পাঁচটি পদের মধ্যে একজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীর পদে কেউ নেই। সোনাগাজীতে মৎস্য কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। ছাগলনাইয়া উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তার পদসহ তিনটি পদ খালি। সোনাগাজীর মৎস্য উৎপাদন ও সম্প্রসারণ কেন্দ্রে পদ আছে আটটি। কিন্তু খামার ব্যবস্থাপকের পদসহ সাতটি পদই শূন্য। সদর উপজেলায় মৎস্য বীজ উৎপাদন খামারের পাঁচটি পদের মধ্যে একজন কর্মকর্তার পদসহ চারটি পদ খালি। ছাগলনাইয়া মৎস্য বীজ উৎপাদন খামারের পাঁচটি পদের মধ্যে কর্মচারীর দুটি পদ শূন্য।

জেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ বলেন, কর্মকর্তা-কর্মচারীস্বল্পতার কারণে বিভিন্ন কার্যক্রম চালাতে বেগ পেতে হয়।