৬০০ কেজি মধু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে আহরণ করা ৬০০ কেজি মধু উদ্ধার করেছে উপকূল রক্ষীবাহিনী কোস্ট গার্ড। মংলার কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসানুজ্জামান জানান, গতকাল সকালে কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশনে অভিযান চালান। সেখানে বনের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১০টি প্লাস্টিক কনটেইনারে ৬০০ কেজি মধু পাওয়া যায়।