৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্বকাপ ফুটবলের উত্তাপ অনুভূত হচ্ছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরেও এই উত্তাপ কম নয়। সেখানকার আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা পতাকা ওড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন। এরই পরিপ্রেক্ষিতে শমশেরনগর মোকাম বাজারে দুই দলের সমর্থকেরা এবার ৬০০ ফুট দৈর্ঘ্যের দুটি পতাকা টানিয়েছেন। শমশেরনগর মোকাম বাজারের আর্জেন্টিনা দলের সমর্থক তরিক, অপু, আইয়ুব আলী জানান, এবার তাঁদের দল বিশ্বকাপ জয় করবে। নিজেদের পছন্দের দলের সমর্থনে তাই এবার তাঁরা ৬০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা তৈরি করেছেন। এ জন্য কাপড় লেগেছে ২০০ গজ। কাপড় কিনতে খরচ হয়েছে আট হাজার টাকা। পতাকা তৈরির জন্য দর্জিকে দিতে হয়েছে এক হাজার টাকা। অন্যদিকে একই এলাকার ব্রাজিল দলের সমর্থক রমজান আলী, বদরুল, হাফিজুল, কুতুব, আসিক আলী, গফ্ফার জানান, তারাও ২০০ গজ কাপড় দিয়ে ৬০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা বানিয়ে রাস্তার আরেক পাশে টানিয়েছেন। এই পতাকা তৈরি করতে তাঁদেরও খরচ হয়েছে ১১ হাজার টাকা।