দেশবাসী যখন বিশ্বকাপ ক্রিকেটের টিকিট পেতে উন্মুখ, তখনই পেপসি ‘চেঞ্জ দ্য গেম’ কার্যক্রমের মাধ্যমে ৬১ জন গত শনিবার আইসিসি বিশ্বকাপের ফাইনাল ও গ্রুপ ম্যাচের টিকিট জিতে নিয়েছেন। এবারের বিশ্বকাপের স্পনসর হওয়ায় পেপসি তার ভোক্তাদের জন্য এমন অসাধারণ সব ‘গেম চেঞ্জিং’ অফার নিয়ে এসেছে।গত কয়েক বছরে ক্রিকেট খেলার পদ্ধতি এবং ক্রিকেট-ভক্তদের উচ্ছ্বাস প্রকাশের ধরনে যে পরিবর্তন এসেছে, তা সামনে রেখেই শুরু করা হয় পেপসি ‘চেঞ্জ দ্য গেম’ কার্যক্রম। এর অংশ হিসেবেই শনিবার রাজধানীর গুলশানের আমাজন ক্লাবে হয়ে গেল পেপসি ‘চেঞ্জ দ্য গেম’-এর প্রথম এনগেইজমেন্ট সেশন। সারা দেশ থেকে পেপসি ক্যাপের নিচের কোডটি এসএমএস করে যাঁরা সর্বোচ্চ স্কোর করেন, তাঁদের নিয়ে এই ‘এনগেইজমেন্ট সেশন’ করা হয়। ১৫০ জন প্রতিযোগী এই পর্বে অংশ নেন।তিন ধাপে অনুষ্ঠিত এই পর্বে বিভিন্ন খেলায় সর্বোচ্চ স্কোর করে ৬০ জন জিতে নেন গ্রুপ ম্যাচের টিকিট এবং একজন ‘গেম চেঞ্জার’ বিজয়ী সাকি ইবনে আফতাব জিতে নেন বিশ্বকাপের ফাইনাল খেলার টিকিট। ছয়জন ভাগ্যবান প্রতিযোগী জিতে নেন খেলা চলার সময়ে পেপসির ড্রিংকস ট্রলিতে মাঠে প্রবেশের সুযোগ। এ ছাড়া প্রতিযোগীরা প্রত্যেকে পান পেপসির পক্ষ থেকে একটি করে উপহার বাক্স।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, বিক্রয় পরিচালন ব্যবস্থাপক আশরার আলম ও বাজার উন্নয়ন ব্যবস্থাপক আরিফ হোসাইন। কর্মকর্তারা জানান, এটাই পেপসি ‘চেঞ্জ দ্য গেম’-এর একমাত্র পর্ব নয়। এমন আরও তিনটি পর্ব সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই যাঁরা এই পর্বে আসেননি বা এই পর্বে টিকিট জিততে পারেননি, তাঁরা পরের পর্বগুলোতে আসার জন্য পেপসি খেয়ে রান তুলতে থাকুন। কারণ, এখনো আপনি পারেন আইসিসি বিশ্বকাপের ফাইনাল ও গ্রুপ ম্যাচের টিকিট জিতে ‘গেম চেঞ্জ’ করে দিতে। বিজ্ঞপ্তি।