প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট মাজারের সামনে থেকে গতকাল সোমবার দুপুরে ৬১ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আবদুল মান্নান ও রাকিব হাসান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মাজারের সামনে পুলিশের একটি তল্লাশিচৌকি ছিল। দুপুরে এই পথ দিয়ে আবদুল মান্নান ও রাকিব হাসান একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে দুটি ব্যাগ ছিল। সন্দেহ হওয়ায় উপস্থিত পুলিশ সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করেন। এ সময় মোট ৬১ লাখ টাকা পাওয়া যায়। ওসি বলেন, এক ব্যাগে ৪১ লাখ ও অন্য ব্যাগে ২০ লাখ টাকা ছিল। আটক দুজনের দাবি, তাঁরা ব্যবসায়িক কাজে টাকাগুলো নিয়ে গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছিলেন।