৬১টি মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ রেখে, অন্য হাত দিয়ে রিকশাযাত্রী নারীদের ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়ায় সিদ্ধহস্ত তিনি। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি আর ছিনতাইয়ের মামলা রয়েছে ৬১টি। সোলায়মান কাজী ওরফে বাবুল (৪৫) নামে এ ছিনতাইকারীকে গত সোমবার রাতে শিশুপার্কের সামনে থেকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তাঁর মোটরসাইকেলটিও আটক করা হয়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, বাবুলকে তাঁর আগের মামলাগুলোর বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।