৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১২ জনই জিপিএ-৫ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১২ জনই জিপিএ-৫ পেয়েছে। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এবার ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৫, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫৩, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫২, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৫১, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫২, রংপুর ক্যাডেট কলেজ থেকে ৫৬, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৯, পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৬, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৫, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৫৩, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫১ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে শুধু ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে দুজন এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে একজন জিপিএ-৪ পেয়েছে। বাকি সব শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে।সংশ্লিষ্ট বোর্ডগুলোতে ফৌজদারহাট, ঝিনাইদহ, সিলেট ও বরিশাল ক্যাডেট কলেজ প্রথম; রংপুর, পাবনা ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয়; রাজশাহী ও কুমিল্লা ক্যাডেট কলেজ তৃতীয়; জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ চতুর্থ; মির্জাপুর ক্যাডেট কলেজ ষষ্ঠ এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ নবম অবস্থানে রয়েছে।