৬২ জনে দুজন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে ৬২ জন পরীক্ষার্থীর জন্য গতকাল দুজন কক্ষ পরিদর্শক (শিক্ষক) ছিলেন। বোর্ডের নিয়ম অনুসারে দুই কক্ষে চারজন শিক্ষকের দায়িত্ব পালন করার কথা। গতকাল ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৯ নম্বর কক্ষে ৩২ জন পরীক্ষার্থীর দায়িত্বে একজন এবং ১০ নম্বর কক্ষে ৩০ জন পরীক্ষার্থীর দায়িত্বে রয়েছেন একজন শিক্ষক। ৯ নম্বর কক্ষের পরিদর্শক তোফায়েল আহম্মেদ বলেন, তাঁর কক্ষে এতগুলো পরীক্ষার্থীর খাতা ও প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই নেওয়াসহ অন্যান্য কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। কেন্দ্রের সচিব মো. বোরহানউদ্দিন বলেন, ওই দুই কক্ষের প্রতিটিতে দুজন করে চারজন শিক্ষক দেওয়া হলেও দুজন শিক্ষক আসেননি। এ জন্য এই সমস্যা হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|