৬২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে হরতাল-অবরোধের সময়ে গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি ও জামায়াতের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার দুপুরে বরিশাল মহানগর হাকিম আদালতের বিচারক অমিত কুমার দে এ অভিযোগ গঠনের নির্দেশ দেন। আগামী ২৭ ডিসেম্বর মামলার সাক্ষীর দিন ধার্য করেছেন বিচারক।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন বরিশাল মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আল-আমীন, মো. ইব্রাহিম খলিফা, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কবির সিকদার, সহসাধারণ সম্পাদক মো. ফিরোজ আল আমিন, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম খোকন।