৬২ পেরোলো দৈনিক সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মে দৈনিক সংবাদ পত্রিকার ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের ঐতিহ্যবাহী এই পত্রিকার আজ ৬৩ বছরে যাত্রা শুরু হলো।১৯৫১ সালের ১৭ মে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আহমদের মালিকানায় এবং খায়রুল কবিরের সম্পাদনায় দৈনিক সংবাদ প্রকাশিত হয়। ১৯৫২ সালে মুসলিম লীগ পত্রিকাটি কিনে নেয়। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির পর সংবাদ প্রকাশনায় অচলাবস্থা দেখা দেয়। তখন আহমদুল কবির সংবাদ পত্রিকাটি কিনে নেন। ২০০৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংবাদ-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।দীর্ঘ চলার পথে দৈনিক সংবাদ যেসব কৃতী সাংবাদিকের সৃজনশীলতায় আলোকিত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন আহমদ, খায়রুল কবির, আহমদুল কবির, রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, সৈয়দ নুরুদ্দিন, জহুর হোসেন চৌধুুরী, আবু জাফর শামসুদ্দিন, শহীদুল্লা কায়সার, তোহা খান, সন্তোষ গুপ্ত, বজলুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।