প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিবিএ ও এমবিএর বিভিন্ন ব্যাচের ৬২ মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীকে গতকাল রোববার বৃত্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে দুই হাজার টাকা করে এক বছরের জন্য বৃত্তি দেওয়া হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিজ্ঞপ্তি।