৬২৬ সার্জেন্টের প্রশিক্ষণ ১ জুন থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ট্রাফিক সার্জেন্ট পদে ৬২৬ জনের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ জুন থেকে। এই ৬২৬ জনের অস্থায়ী পদায়ন ও মৌলিক প্রশিক্ষণের বিষয়ে আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান বলেন, গত বছরের অক্টোবর মাস থেকে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের ২৭ এপ্রিল তাঁদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এরপর ১ জুন থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে তাঁদের ছয় মাসের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োগ পাবেন।