৬২৯তম থানা আমিনপুরের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আমিনপুর থানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় নতুন থানা হিসেবে এর উদ্বোধন করা হয়। এটি পাবনার ১১তম ও দেশের ৬২৯তম থানা।
নবগঠিত এই থানার উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সাংসদ (পাবনা-২) এ কে খন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও সাংসদ শামসুর রহমান শরীফ, মকবুল হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এখানে একটি থানার প্রতিষ্ঠা এ এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। থানাটি প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ থানা প্রতিষ্ঠার ফলে এলাকার অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে বলে তিনি আশা করেন।
পুলিশের আইজি বলেন, ৪৪ জন পুলিশ থানা এলাকার নিরাপত্তায় কাজ করবেন।