প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জব্দ করা ৬৩ হাজার ক্যান বিয়ার ধ্বংস করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলমের উপস্থিতিতে গতকাল সোমবার বিকেলে ক্যানগুলো ধ্বংস করা হয়। ২০০৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিয়ারগুলো জব্দ করে। এরপর থেকে সেগুলো সংস্থার গুদামে ছিল। ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম প্রথম আলোকে বলেন, গেন্ডারিয়ার ডিএনসি ঢাকা মেট্রো উপ-অঞ্চল কার্যালয়ের মালখানায় বিয়ারগুলো ছিল। এত দিনেও কেউ এগুলোর মালিকানা দাবি করেনি। পরে আদালতের নির্দেশে এসব ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা বিয়ারের মধ্যে ৪০ হাজার ৬৯৪ ক্যান হান্টার এবং ২২ হাজার ৮২৩ ক্যান ক্রাউন বিয়ার রয়েছে বলে তিনি জানান।