৬৪ জেলার ওয়েব পোর্টাল আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল ১০টায় দেশের ৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই পোর্টাল উদ্বোধন করা হবে।সরকারের এক বছর পূর্তিতে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে জেলা পোর্টাল বা তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা-ক-১০০০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ অর্থাত্ ৬৯৩ কিলোহার্টজে এবং এফএম ১০৩.২ মেগাহার্টজে সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সব আঞ্চলিক কেন্দ্র এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লা কেন্দ্রে এফএম ব্যান্ড থেকে একযোগে সম্প্রচার করা হবে।