৬৫ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পি এম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিকেলে স্থানীয় সাংসদকে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু হানিফ আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ আউয়াল সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার প্রমুখ বক্তব্য দেন।