৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কামরাঙ্গীরচরের বাকচান খাঁ মৌজা এলাকায় বুড়িগঙ্গা শাখানদীর তীরের ছোট-বড় ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা নেজারত ডেপুটি কালেক্টর মো. রাসেলুল কাদের। বাকচান খাঁ মৌজার কয়লাঘাট এলাকায় তিনতলা ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করতে গেলে দখলদার হামিদ উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা কটু মিয়ার ৫০ কাঠা জায়গা আমরা পাঁচ ভাই ভাগ করে ওই জায়গায় তিনতলা ভবন নির্মাণ করেছি। সরকার আমাদের সম্পত্তি নদীর জায়গা বলে ভেঙে দিচ্ছে।’
রাসেলুল কাদের জানান, বুড়িগঙ্গা নদীর সীমানার অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।