৬৫০ জন হৃদ্রোগ চিকিৎসক পেলেন বিশেষ প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্রোগ চিকিৎসার আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রায় ৬৫০ জন হৃদ্রোগ চিকিৎসক হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন। গতকাল রোববার তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়েছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস নামের এই সম্মেলন আয়োজন করেন মূলত ঢাকা ও কলকাতার হৃদ্রোগ বিশেষজ্ঞরা। সম্মেলনটি এক বছর ভারতের কলকাতা ও পরের বছর ঢাকায় অনুষ্ঠিত হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা হাতে-কলমে নবীনদের হৃদ্রোগে অস্ত্রোপচারে সর্বসাম্প্রতিক প্রযুক্তির ও চিকিৎসাপদ্ধতির ব্যবহার শিখিয়েছেন। এই সম্মেলনের ফলে হৃদ্রোগ চিকিৎসায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল।