৬৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকারী ৬৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালান।
উখিয়ার সীমান্তে দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৫ শিশু, ২০ নারী, ১১ পুরুষসহ ৬৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। তাঁদের বিজিবির সদস্যরা বাধা দিলে তাঁরা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হন। ১ নভেম্বর থেকে ২২ নভেম্বর বিকেল পর্যন্ত ১৭১ জন রোহিঙ্গাকে মিয়ানমারের ফিরে যেতে বাধ্য করা হয়েছে।