জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৯টি খাতাসহ টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মনিরুল সালেহকে গ্রপ্তোর করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের ক্লাব রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে তঁাকে গ্রপ্তোর করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। পরে তঁার স্বীকারোক্তি অনুযায়ী ১৭টি উত্তরপত্র, ১৮টি ওএমআর শিট ও ৩০টি সাদা পৃষ্ঠাসহ আবদুল্লাহ নামের একজনকে গ্রপ্তোর করা হয়।মনিরুল (২৮) সরকারি সা'দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। উত্তরপত্র উদ্ধারের ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) শামছুল ইসলাম টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন।টাঙ্গাইল ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৯টি সাদা খাতা ঢাকায় পাঠানোর জন্য সোমবার সন্ধ্যায় শহরের ক্লাব রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে যান ছাত্রলীগ নেতা মনিরুল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখান থেকে তঁাকে খাতাসহ আটক করে। পরে তঁার দেওয়া তথ্য অনুযায়ী শহরের বিশ্বাস বেতকা শিবনাথ পাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উত্তরপত্রসহ আবদুল্লাহকে আটক করা হয়।