৬৬৩ কোটি টাকার বাজেট আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাল রোববার ঘোষণা করা হবে। সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী বাজেটের পরিমাণ ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা।

কাল সকাল ১০টায় সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে বাজেট ঘোষণা করবেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরপর ‘জনতার মুখোমুখি সিটি করপোরেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হবে। ২০১৬-১৭ অর্থবছরে সিটি করপোরেশনের বাজেটের পরিমাণ ছিল ৬০১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ কোটি টাকা। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাজেটে রাজস্ব আয় ৯৬ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৮০০ টাকা এবং উন্নয়ন আয় ৫০১ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা ধরা হবে। আর ৯৬ কোটি ৮ লাখ ২০ হাজার ৩০০ টাকা রাজস্ব ব্যয় এবং ৫৬১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা উন্নয়ন ব্যয় ধরা হবে।