৬৭ জন সহকারী জজ নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর পর অবশেষে সপ্তম ব্যাচের সহকারী জজ নিয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে ৬৭ জন সহকারী জজের নিয়োগ দিয়ে এই গেজেট প্রকাশ করে।
২৫ নভেম্বরের মধ্যে তাঁদের কর্মস্থলে যোগদান করতে হবে।
সপ্তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১২ সালের ২৬ জুলাই। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০১৪ সালের ৮ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৫ ফেব্রুয়ারি তাঁদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এরপর আট মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়ায় উত্তীর্ণরা যোগ দিতে পারছিলেন না। এ নিয়ে ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘আড়াই বছরেও শেষ হয়নি সহকারী জজ নিয়োগ-প্রক্রিয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।