৬৭টি ইউনিয়ন পরিষদে উপনির্বাচন ১৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৬৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিভিন্ন কারণে শূন্যঘোষিত চেয়ারম্যান ও সদস্য পদে আগামী ১৮ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সীমানা ও আইনি জটিলতা না থাকলে এই ৬৭টি ইউপিতে শূন্যঘোষিত পদে উপনির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। এই ৬৭টি ইউপির মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে, নয়টিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং বাকি ৪৮টি ইউপিতে সাধারণ সদস্য পদে নির্বাচন হবে। চেয়ারম্যান পদে রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা; নীলফামারীর ডোমার; শেরপুরের চর অষ্টধর; জামালপুরের চর আমখাওয়া; ঢাকার নাসিরাবাদ; গাজীপুরের কড়িহাতা; বাগেরহাটের সোনাইলতলা; যশোরের নারায়ণপুর ও খাগড়াছড়ির বেলছড়ি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।