প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল সরদারের বাড়িতে গত রোববার রাতে গৌরনদী থানার পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘর থেকে ৬৮ বোতল ফেনসিডিল জব্দ করলেও রাসেলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে গৌরনদী থানার পুলিশ রাসেলসহ তিনজনকে আসামি করে গতকাল সোমবার মাদকদ্রব্য আইনে মামলা করেছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রাসেল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় সাতটি মামলা রয়েছে।