৬৮ লাখ টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা মূল্যের এক কেজি ১২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। গত বুধবার রাতে এসব সোনার বার উদ্ধার করা হয়।
কাস্টম হাউস সূত্রে জানা যায়, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজের যাত্রী মো. সোহেলের ব্যাগ স্ক্যানিং করে ১০টি সোনার বার জব্দ করা হয়। ওই যাত্রী ছোট আকারের বৈদ্যুতিক পাখার ভেতরে এসব সোনার বার নিয়ে আসেন।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, যাত্রীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত বুধবার বিকেলে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রী মো. আলাউদ্দিনের কাছ থেকে ৪৪০ গ্রাম ওজনের ১৮ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ করা হয়।