প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৬৮৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন। গতকাল বুধবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে ওই বৃত্তি তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনটি ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাবা সাবেক সাংসদ অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের নামে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রীর স্ত্রী নীলিমা নিগার সুলতানা জ্যাকব, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম প্রমুখ।