৬৯ উপজেলার শূন্যপদে নির্বাচন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকa:পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিলের আওতাভুক্ত ৬৯টি পৌরসভায় সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনের জন্য ৬৯ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব উপজেলায় নির্বাচন কর্মকর্তার পদ শূন্য ছিল।৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে এই কর্মকর্তাদের ১৪ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবেন।এদিকে পৌর নির্বাচনের আগে জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ মাঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে আজ শুক্রবার থেকে বিভাগওয়ারি সফর শুরু করবেন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা যাচ্ছেন খুলনায়, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন যাচ্ছেন সিলেট ও চট্টগ্রামে এবং এম সাখাওয়াত হোসেন যাচ্ছেন বরিশালে।কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম যাচ্ছেন বগুড়া ও রাজশাহীতে। এ সফরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট গ্রহণের ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।