৬৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ চলাকালে রংপুর নগরে ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৬৯ জনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। পুলিশ জানায়, অবরোধ চলাকালে গত বুধবার নগরের বিভিন্ন স্থানে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর ও কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। এসব অভিযোগে ছাত্রদলের সভাপতি জহিরুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নামে এবং বাকি ৬৭ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।