৭ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে পুলিশ তাঁদের বন্দরের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা হলেন বন্দরের কদম রসুল কলেজ মাঠ এলাকার রাজু আহমেদ (৩০), হাজীপুর এলাকার মাসুদ আলী ওরফে সাহাবউদ্দিন (৩৫), নবীগঞ্জ কাইতাখালী এলাকার শাকিল মাহমুদ (৩০), তারেক (২৮), বক্তারকান্দি এলাকার মহসীন (২৪), লক্ষ্মণখোলা এলাকার মোবারক (৪২), ধামগড় এলাকার খালিদ সাইফুল্লাহ (২২)। গতকাল মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।