৭ এপ্রিলের আগে প্রচারণা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৭ এপ্রিলের আগে প্রচারণা চালানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রচারণা বিধি অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের পূর্ববর্তী ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিলের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কেউ নির্বাচনী আচরণবিধি অনুসরণ না করে প্রচার কার্যক্রম পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাসস