৭ এলজি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা ও হাটহাজারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব গতকাল সোমবার সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। জানা গেছে, হাটহাজারী-রাঙামাটি সড়কে হাসমত আলী চৌধুরী মসজিদের পাশের এলাকায় কিছু সন্ত্রাসী অবস্থান করছে—এ খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা মসজিদের পাশ থেকে চারটি দেশে তৈরি এলজি বন্দুক ও সাতটি গুলি উদ্ধার করে। গতকাল বিকেলে পতেঙ্গার বিমানবন্দর ভিআইপি রোডের চৌধুরী ঘাঁটি এলাকা থেকে তিনটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‌্যাব। সেখান থেকেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।