৭ কলেজে ভর্তির সময়সূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে ভর্তি পরীক্ষা ১, ২ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য আবেদন-প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর, বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর এবং বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৮ ডিসেম্বর। অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর। আর আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর। বিজ্ঞান শাখায় ভর্তি পরীক্ষা দিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএর যোগফল চতুর্থ বিষয়সহ ৭, মানবিক শাখায় ৬ এবং ব্যবসা শিক্ষা শাখায় ৬ দশমিক ৫ হতে হবে।