৭ কোটি টাকার মাদক ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ও ৪১ ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা প্রায় সাত কোটি টাকার মাদক গতকাল শুক্রবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। সকাল সাড়ে নয়টায় বিজিবি-৫ ব্যাটালিয়নের সদর দপ্তরের মাঠে মাদকদ্রব্যগুলো বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদসহ অতিথিদের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ সময় বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিকসহ সিলেটের জেলা ও পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট