৭ কোটি টাকা দামের জমি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা দামের ৩০ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।
পঙ্কজ বড়ুয়া বলেন, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমিটি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি অবৈধভাবে দখলে রাখেন। ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর সন্তানেরা সেখানে অবৈধভাবে ভবন নির্মাণ করছিলেন। ভবন না করতে তাঁদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, জমিটি সরকারি খাস খতিয়ানের জমি, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।