৭ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. আশরাফ হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত আশরাফের মা নাসরিন বেগম বাদী হয়ে গত শনিবার রাতে খুলশী থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিদের সবাই এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে। তিনি বলেন, নিহত আশরাফের বিরুদ্ধেও মামলা ছিল। আসামিদের সঙ্গে আশরাফের বিরোধ ছিল। এ কারণে আশরাফকে খুন করা হয়।
নিহত আশরাফের বোন মুন্নি আহমেদ বলেন, এজাহারে তাঁর মা নাসরিন বেগম রনি, জনি, মেজবাহ, কামরুল হাসান ওরফে ইদু, আবদুল্লাহ আল মামুন, সাদ্দাম ও সোহেলকে আসামি করেছেন।
শনিবার সকালে নগরের আমবাগান এলাকায় রেলওয়ে ক্যানটিনের পাশের নর্দমা থেকে আশরাফের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে মা নাসরিন বেগম ও বোন মুন্নি আহমেদ লাশ শনাক্ত করেন। আশরাফ নগরের মাদারবাড়ি এলাকায় একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন। গত শুক্রবার রাতে মাদারবাড়ির একটি চায়ের দোকান থেকে সন্ত্রাসীরা তাঁকে তুলে নিয়ে যায়।