প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের ৬ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চার কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী মতিঝিল থানায় মামলাটি করেন। যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন সোনালী ব্যাংকের মতিঝিলের স্থানীয় কার্যালয়ের সাবেক এক্সিকিউটিভ অফিসার জাকির হোসেন ও মফিজুল ইসলাম চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. কামাল হোসেন ও কাজী এনামুল হক, পিলুসিড টেক্সটাইলের চেয়ারম্যান মহসিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আজম খান ও পরিচালক সফিউল আমিন।