৭ জুয়াড়ির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লাপাড়ায় গতকাল বুধবার প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাত জুয়াড়িকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী গতকাল এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামের সানোয়ার হোসেন, কুমার গোয়ালজানি গ্রামের আবদুল গফুর, দবিরগঞ্জ দক্ষিণপাড়ার লুৎফর রহমান, রেজাউল করিম, ইব্রাহিম প্রামাণিক, হামিদুল মোল্লা এবং জলশুকা গ্রামের আবদুল আজিজ। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা দবিরগঞ্জ বাজারে গতকাল বেলা একটার দিকে জুয়া খেলার সময় পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।