প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতরের আগে দাবি বাস্তবায়ন না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। গত বুধবার ডাক ভবনের চত্বরে পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার পে-কমিশন গঠনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় বিশেষত ৩০ শতাংশ বেতন বৃদ্ধি/তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদানসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই জরুরি সভা হয়। বিজ্ঞপ্তি।