৭ ফেব্রুয়ারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন নাফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কের একটি আদালতে তিনি এ জবানবন্দি দিতে পারেন বলে জানিয়েছে বিবিসি বাংলা।নিউইয়র্কের সাংবাদিক লাভলু আনসারের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ৭ ফেব্রুয়ারি রেজওয়ানুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে নিশ্চিত করেছেন নিউইয়র্কের ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নরডোজা। গত ৩১ জানুয়ারি রেজওয়ানুল তাঁর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানান আদালতের ওই মুখপাত্র।ব্রুকলিনের ওই আদালতে গত মাসের দ্বিতীয় সপ্তাহে রেজওয়ানুলের বিরুদ্ধে মামলাটির প্রাথমিক শুনানি শুরু হয়। মামলার পরবর্তী শুনানিতে বিচার-প্রক্রিয়া নির্ধারণ করা হবে এবং চূড়ান্ত শুনানি শুরু হবে ৩ এপ্রিল।নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে গত ১৭ অক্টোবর রেজওয়ানুলকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। পড়াশোনার জন্য ২০১২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। ইউএনবি।