৭ মার্চ তদন্ত প্রতিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা হরতাল-অবরোধে ৪২ জন মানুষ নিহত হওয়ার ঘটনায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গতকাল বুধবার দাখিল করা হয়নি। আদালত আগামী ৭ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গতকাল ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গুলশান থানা-পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত এ আদেশ দেন। খালেদা জিয়া ছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সমশের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।