৭ মার্চ থেকে নারী পুলিশের আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পুলিশের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ঢাকায়। ‘এশিয়ায় নারী পুলিশের নেতৃত্ব’ স্লোগান নিয়ে আগামী ৭ মার্চ থেকে দুই দিনের এ সম্মেলন হবে। এবারের আয়োজনই হচ্ছে ‘প্রথম এশিয়া অঞ্চল নারী পুলিশ’ সম্মেলন। সম্মেলনে আয়োজন নিয়ে গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেনটারে সংবাদ সম্মেলন করেন নারী পুলিশ কর্মকর্তারা। তাঁরা জানান, বিশ্বের ৪৭টি দেশের নারী পুলিশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন।