৭ মার্চের গুরুত্ব অম্লান থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন ৭ মার্চের গুরুত্ব অম্লান থাকবে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতাল দেশের মানুষের হূদয় থেকে সেই গুরুত্বকে কখনোই খাটো করতে পারবে না।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।