৭ মাসের মেয়েকে হত্যা করলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে নুসরাত জাহান নামের সাত মাসের মেয়েকে গলা কেটে হত্যা করেছেন মা বৈশাখী বেগম। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায়।

বৈশাখীর স্বামী নাজমুল ইসলাম জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর বৈশাখীর মানসিক সমস্যা দেখা দেয়। সে সময় চিকিত্সক পরামর্শ দিয়েছিলেন, বাচ্চা হওয়ার পর মায়ের কাছে না রাখার জন্য। নুসরাত হওয়ার পর থেকে তাকে দাদির (নাজমুল ইসলামের মা) কাছেই রাখা হয়েছে। আজ সকালে তাঁর মা অসুস্থ হয়ে পড়লে নুসরাতকে বৈশাখীর কাছে রাখা হয়। এই সুযোগে বৈশাখী মেয়েকে বাথরুমে নিয়ে বঁটি দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর বাইরে এসে তিনি সবাইকে বলেন, ‘আমার মেয়েকে জবাই করে দিয়েছি।’ তারপর বাড়ির সবাই বাথরুম থেকে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৈশাখী বেগম একজন মানসিক রোগী বলে তাঁর পরিবার জানিয়েছে। তাঁকে আটক করা হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি বলে তিনি জানান।