৭ হাজার ১৯০ লিটার চোলাই মদ ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জে অভিযান চালিয়ে প্রশাসন সাত হাজার ১৯০ লিটার চোলাই মদ আটক করে ধ্বংস করেছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন৷ তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদোয়ান আহমেদ জানান, উদ্ধার করা চোলাই মদের মোট পরিমাণ সাত হাজার ১৯০ লিটার। আনন্দপাড়ার বেশ কয়েকটি পরিবার চোলাই মদ তৈির ও ব্যবসার সঙ্গে জড়িত৷