৭টি দোকান পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে গতকাল রোববার আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। দোকানদারদের সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সূত্র জানায়, নকিপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী গতকাল সকাল সাতটার দিকে বাজারের ইমন বস্ত্রালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। দোকানের মালিক নুর ইসলাম আসার আগেই ভেতরে থাকা বস্ত্রসামগ্রী পুড়ে যায়। এ সময় পাশের সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানমালিকদের দাবি, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।