প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের প্রভাব পড়েছে সবজির বাজারেও। দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর চন্দনাইশ উপজেলার দোহাজারী সবজির বাজারে গতকাল মঙ্গলবার ৭০ কেজি টমেটো বিক্রি হয়েছে মাত্র ১০০ টাকায়। এতে প্রতি কেজি টমেটোর দাম পড়েছে এক টাকা ৩০ পয়সা। টমেটোর চাষিরা জানান, ঘন ঘন হরতালের কারণে পাইকারি ক্রেতা না আসায় বাজারে নিয়ে আসা সবজি পানির দামে বিক্রি করতে হচ্ছে।আশরাফ আলী নামে এক কৃষক বলেন, ‘সাতকানিয়ার শঙ্খচরের টমেটো খেত থেকে ওঠানোর পর বাজারে আনতে শ্রমিক ও পরিবহন খরচ হয় ১৫০ টাকা। কিন্তু বর্তমান বাজারে একভার টমেটো বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। হরতাল চলতে থাকলে শ্রমিক খরচ ও বর্গা নেওয়া জমির খাজনাও দিতে পারব না।’