৭০ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছে। গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার এ সংঘর্ষ হয়। উপজেলার সাদেকপুর ইউনিয়নে মৌটুপি গ্রামের আবদুল আলী মেম্বার ও কালা মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ৩০ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।