৭০ জনের মধ্যে ছয় নারীসহ নয়জন মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহূত জনসংহতি সমিতির ৭০ জন নেতা-কর্মী ও সমর্থকের মধ্যে নয়জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত বুধবার সন্ধ্যায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।জানা গেছে, অপহরণকারীরা যে নয়জনকে মুক্তি দিয়েছে, তাঁদের মধ্যে ছয়জন নারী, দুজন বয়স্ক পুরুষ ও একটি শিশু রয়েছে।অন্যদের মুক্তির ব্যাপারে অপহরণকারীরা জনসংহতি সমিতির কাছে কয়েকটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। ১৫ ফেব্রুয়ারি ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই অনুষ্ঠানে যোগদান শেষে গত শনিবার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নিজেদের এলাকায় ফেরার সময় ৭০ জনকে অপহরণ করা হয়।