৭০ পুলিশ কর্মকর্তার এসপি পদে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ জন পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা উল্লেখ করে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এসব কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) গ্রেড-৫ পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়।